কারাগারে খালেদা জিয়া রাজার হালে আছেন: প্রধানমন্ত্রী

0
191
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমের টাকা আত্মসাৎ করে আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন। কারাগারে তিনি রাজার হালেই রয়েছেন।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রায় তিন বছর পর দলের এই ফোরামটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, ২০১৬ সালের ১৫ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পৃথিবীর কোনো ইতিহাস নেই যে, আদালত কর্তৃক কোনো সাজাপ্রাপ্ত আসামির সেবা করার জন্য একজন কাজের বুয়া দেয়া হয়। কিন্তু খালেদা জিয়ার জন্য, তার সেবার জন্য একজন কাজের বুয়াও কারাভোগ করছেন। আমরা তা দিয়েছি, কারণ আমাদের কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নতুন নয়, অনেক পুরনো। ক্ষমতায় থাকতে ১৯৯১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার ‘নি রিপ্লেস’ করা হয়। পরবর্তী সময়ে ক্ষমতায় থাকতে সৌদি আরবেও তার দেহে একাধিকবার অস্ত্রোপচার করা হয়। ওই সময় তিনি ওমরা ও মার্কেট করতে হুইলচেয়ারে করে চলতেন, আর ওই হুইলচেয়ার ফালু ঠেলে নিয়ে যেতেন, তা সবাই দেখেছে। কাজেই এখন তার হুইলচেয়ারে চলাফেরা নতুন কিছু নয়।

আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ এগিয়ে যায় ও মর্যাদা অর্জন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী খালেদা জিয়ার মতো অন্যদের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ‘বরং বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও দুর্ভিক্ষের দিকে এগিয়ে গেছে।’

খালেদা জিয়াকে সন্ত্রাসবাদের গডফাদার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষদের হত্যা করার চেয়ে বড় কোনো সন্ত্রাস নেই। খালেদা জিয়ার নির্দেশে পরিচালিত আগুন-সন্ত্রাসে পুলিশ সদস্যসহ প্রায় ৫০০ লোক নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছে।’

LEAVE A REPLY