জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি কাল

0
197
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে আপিল বিভাগের শুনানি আগামীকাল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি হবে।

জামিন হবে কিনা- তা নিয়ে বেশ উৎকণ্ঠায় আছেন দলটির নেতাকর্মীরা। কি আদেশ দেন তা জানতে আদালতের দিকে তাকিয়ে আছেন তারা। বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় চেয়ারপারসন জামিন পাবেন বলে প্রত্যাশা দলটির।

আগামীকাল শুনানির আগে বা শুনানিকালে এজলাস প্রাঙ্গণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে- সেদিকে সতর্ক থাকতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে। জামিন শুনানিকে কেন্দ্র করে আগামীকাল আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন নেতাকর্মীরা। আদালতের ভেতরে এবং বাইরে ব্যাপক শোডাউন করা হবে। শুধু রাজধানীতে নয়, সারা দেশে নেতাকর্মীদের আগামীকাল যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এর আগে গত ৫ই ডিসেম্বর খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে সময় চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত ১১ই ডিসেম্বরের মধ্যে মেডিকেল রিপোর্ট দুটি দাখিলের নির্দেশ দেন। আর শুনানির দিন ঠিক করে দেন ১২ই ডিসেম্বর।

LEAVE A REPLY