চট্টগ্রাম-৮ আসনে জাপার প্রার্থী বাবলুর মনোনয়নপত্র বাতিল

0
193
জিয়াউদ্দিন আহমেদ বাবলু । ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলুর  মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বাতিল হয়েছে গণফ্রন্টের উত্তম কুমার চৌধুরীরও।

যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

আজ রোববার সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিলের কথা জানান তিনি। তবে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন বলেও জানিয়েছেন ওই নির্বাচন কর্মকর্তা।

এ সময় আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ, বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানসহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। আর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।

LEAVE A REPLY