মেঘ-বৃষ্টির পরে আবার হতে পারে শৈত্যপ্রবাহ

0
170
ছবিঃ সংগৃহিত

আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী রোববার থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, চলবে তিন-চার দিন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি শুরুর আগে ও চলাকালে দেশের বেশির ভাগ এলাকা থেকে কুয়াশা সরে যাবে। তাপমাত্রা বেড়ে ও কুয়াশা কমে রাজধানীসহ বেশির ভাগ বড় শহরের বায়ুর মান কিছুটা হলেও ভালো হবে। তবে বৃষ্টি শেষ হওয়ার পর অর্থাৎ আগামী রোববার থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শীতের ওই ধাক্কা তিন থেকে পাঁচ দিন চলতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

LEAVE A REPLY