৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি

0
191

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি। তবে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি। একই সঙ্গে ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশে ঘোষণা দিয়েছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY