নগরবাসী সু্যোগ দিলে তাদের সেবক হয়ে কাজ করব: তাপস

0
157
আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নগরবাসী আমায় সু্যোগ দিলে আমি তাদের সেবক হয়ে কাজ করব। নানা সুবিধা থেকে বঞ্চিত নগরবাসীর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ ক্ষেত্রে সুশীল সমাজ, নগরবাসীর কাছে আহ্বান জানাব আমাকে একবার পরীক্ষা করে দেখুন, সেবক হিসেবে পাবেন।’

তিনি বলেন, আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা করতে পারব। আমাদের অনেক করণীয় আছে। দীর্ঘদিন ঢাকাবাসী তাদের নাগরিক সেবা থেকে অবহেলিত-বঞ্চিত। আসন্ন নির্বাচনে ঢাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে, তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেয়, তাহলে নাগরিক মৌলিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ। সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করব।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY