‘ভারমুক্ত’ হলেন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

0
167
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্য। ফাইল ছবি

ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার প্রায় সাড়ে ৩ মাসের মাথায় ‘ভারমুক্ত’ হলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’জনের ‘ভারমুক্তি’র ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

গত বছরের ১৪ সেপ্টেম্বরে ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দুর্নীতির অভিযোগে সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে আল নাহিয়ান ও লেখক সংগঠনের প্রধান দুটি পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে দিয়ে তাদেরকে ‘ভারমুক্ত’ করে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

LEAVE A REPLY