এবারের আইইবি নির্বাচনেও বরাবরের মত উপেক্ষিত নারী ও সংখ্যালঘু প্রকৌশলীরা।

0
466

আগামী ২৭ ফেরুয়ারী অনুষ্ঠিতব্য আইইবি নির্বাচনে মনোনয়নে নির্বাহী পদে আবার ও নারী ও সংখ্যালঘু প্রকৌশলীরা উপেক্ষিত।গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে অরাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ গঠিত সার্চ কমিটির কিছু সদস্য বিভিন্ন পদে নিজেদের মনোনয়ন ঠিক রাখতে গিয়ে নির্বিহী পদে নারী কোটা, সংখ্যালঘু কোটা ও ভারসাম্য পূর্ণ প্রাতিষ্ঠানিক মনোনয়নের দাবি অবমাননা করেন বলে সাধারন প্রকৌশলীদের অভিযোগ। এই মনোনয়নে ১০ টি নির্বাহী পদের ৬টিতে মনোনয়ন পান বুয়েটের প্রকৌশলীরা যেখানে বুয়েটের ভোট মাত্র ২০ শতাংশ, ফলে অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশলীগন হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

আইইবি এবং বিপিপির ইতিহাসে এমন দুর্বল এবং ভারসাম্যহীন মনোনয়ন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেন কয়েকজন মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ও সাধারন প্রকৌশলীরা। সেই সাথে তারা প্রকৌশলীদের ঐতিহ্য বাহী এই প্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে ও শংকা প্রকাশ করেন।

এদিকে সার্চ কমিটির কয়েকজন সদস্য তাদের যোগ্য প্রার্থী মনোনয়ন চুড়ান্তকরণে ব্যর্থ হয়ে দিনশেষে সভা ছেড়ে বার বার বের হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। মনোনয়নের নামে সার্চ কমিটির কর্মকাণ্ড প্রহসন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের অনেক সদস্য। অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আই, ই, বি নির্বাচনে প্যানেল ভুক্ত না হয়েও অনেক প্রকৌশলী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বলে এই প্রতিবেদককে জানান।

LEAVE A REPLY