শেষ হলো ভোট গ্রহণ , ফলাফলের অপেক্ষা

0
145

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার পালা। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এবার এই প্রথম দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে নির্বাচনে।

দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। দুই সিটি মিলিয়ে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী সাড়ে সাতশ।

ঢাকা উত্তরের ৫৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া বা মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রতিনিধি মোহাম্মদ জুলহাস উদ্দিন।

অপরদিকে সার্বিকভাবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষণে থাকা ইলেকশন মনিটরিং ফোরাম।

LEAVE A REPLY