জাবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক–শিক্ষার্থীদের ওপর হামলা

0
198

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক–শিক্ষার্থীদের ওপর হামলা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষক–শিক্ষার্থীদের দাবি ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষকেরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এই সময় উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।

আজ (মঙ্গলবার) বেলা ১১টায় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, আর তখনি তাদের উপর এই হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রত্যক্ষদর্শীদের মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই শতাধিক নেতা কর্মী সহ ছাত্রলীগের ব্যানারবাহী একটি মিছিল আন্দোলনরত শিক্ষক–শিক্ষার্থীদের দিকে আসে। ওই মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা হয়। মিছিলকারীরা উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী–শিক্ষকদের সেখান থেকে হটিয়ে দেন। তারপর তাঁরা ওই জায়গায় অবস্থান নেয়।

এই হামলায় অন্তত ২০-২৫ জন আহত হয় বলে জানা যায়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ও এনাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়

LEAVE A REPLY