ঢাকা সিটি নির্বাচন : মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ আজ

0
192

আগামী ৩০ জানুয়ারি হতে যাওয়া ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আজ দলীয় মনোনয়নপত্র করতে পারবেন।

আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ করা হবে।

মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে শুক্রবার বিকাল ৪টার মধ্যে। মনোনয়নপ্রত্যাশীদের গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার হবে শনিবার। ওই দিনই দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে আগ্রহীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বুধবার থেকে বিতরণ শুরু করেছে বিএনপি, যা আজও চলবে। মহানগর বিএনপির কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

LEAVE A REPLY