নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানী ঢাকায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।সকাল থেকে রাজধানীতে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি।যান চলাচল স্বাভাবিক রয়েছে।তবে অন্য দিনের তুলনায় সকালে রাস্তা কিছুটা ফাঁকা ছিল। যানজট খুব বেশি ছিল না।
এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ঢাকার দুই সিটি করোপরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার হরতালের কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির হরতালে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।












