রোহিঙ্গারা পুরো বিশ্বের জন্য হুমকি: প্রধানমন্ত্রী

0
183
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়—এই পররাষ্ট্র নীতিতে আমরা বিশ্বাসী এবং আমরা এটাই মেনে চলি। এ কারণে পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। এমনকি মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা আসার পরও তাদের সঙ্গে আমরা ঝগড়ায় লিপ্ত হইনি। সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছি।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ সংলাপের আয়োজন করছে। আয়োজনটি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানব উন্নয়ন, প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেয়।এতে এ অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক উন্নয়ন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশ্বের ৫০টি দেশ থেকে প্রায় ১৫০ বিশিষ্ট ব‌্যক্তি এ সংলাপে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ আয়োজন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

 

 

LEAVE A REPLY