লতিফ সিদ্দিকীর জামিন আদেশ স্থগিত করল আপিল বিভাগ

0
187
ছবিঃ সংগৃহিত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলার হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। দুদকের করা এক আবেদনের ওপর শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ আজ সোমবার ওই জামিন আদেশ ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেয়। একই সাথে দুদককে এই এক সপ্তাহের মধ্যে ওই জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য, টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

LEAVE A REPLY